× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

ডেস্ক

গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে সয়াবিন তেলের দাম, ১ মার্চ থেকে নতুন দামে সয়াবিন তেল

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
বোতলজাত সয়াবিন তেলের দাম

বিশ্ববাজারে গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে সয়াবিন তেলের দাম। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে দেশের খুচরা বাজারে সয়াবিন তেলের এ নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ভোক্তা সাধারণ আগামীকাল ১ মার্চ থেকে নতুন দামে সয়াবিন তেল কিনতে পারবেন।

সংস্থাটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১ মার্চ থেকে বোতলজাত ১ লিটার তেল ভোক্তা সাধারণ পাবেন ১৬৩ টাকায়। আর ৫ লিটার বোতলজাত তেল খুচরা পর্যায়ে মিলবে ৮০০ টাকায়। তাছাড়া কাল থেকে ১৪৯ টাকায় ১ লিটার খোলা সয়াবিন তেল কিনতে পারবেন ভোক্তারা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছিলেন, আগামীতে প্রতি মাসেই সমন্বয় হবে সয়াবিন তেলের দাম। মার্চের পর এপ্রিল থেকে প্রতি মাসের ১৫ তারিখে তেলের দর সমন্বয় করা হবে।

উল্লেখ্য, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই তেল কিনতে মোট খরচ পড়বে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা। সেই হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১৫৮ দশমিক ৭৯ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও নেমে যাবে সয়াবিনের দাম।


এ ক্যটাগরির আরো খবর..