× Banner
সর্বশেষ
স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সর্বশেষ আপডেট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/coronavirus-image-size.jpg

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে  ২,২৭৫ জন। সুস্থ হয়েছে ১,৪৫৯ জন এবং ১৭ জন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। আরও ১৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল একদিনে ১১৭টি ল্যাবে ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি।

বিভাগীয় হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে- ঢাকায় ১২জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগের দুইজন রয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) করোনায় ৩০ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৩৬৪ জন।


এ ক্যটাগরির আরো খবর..