× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স

গত দুই সপ্তাহে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ৫৫০০ সেনা হারিয়েছে ইউক্রেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
গত দুই সপ্তাহে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ৫৫০০ সেনা হারিয়েছে ইউক্রেন

ইউক্রেন গত দুই সপ্তাহে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ৫৫০০ সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, গত দুই সপ্তাহ ধরে রুশ বাহিনীর ঘিরে রাখা ইউক্রেনের লিসিচানস্ক এবং সেভেরোদোনেস্ক শহরেই এ সংখ্যক সেনাসদস্য হারিয়েছে ইউক্রেন।

এদিকে ইউক্রেনের লুহানস্ক প্রদেশ দখল করে রাশিয়া এটির নামকরণ করেছে লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক দখলে অংশ নেওয়া রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি তাদের বীরের মর্যাদা দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া তাদের বিশ্রামে পাঠাতে প্রতিরক্ষামন্ত্রীতে নির্দেশ দিয়েছেন।

রুশ বাহিনী রোববারই লিসিচানস্কের নিয়ন্ত্রণ নিয়েছে বলে পুতিনকে জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।


এ ক্যটাগরির আরো খবর..