× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

গণরোষেই বেগম জিয়ার রাজনৈতিক পতন হয়েছে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

ঢাকা: রোববার, ২১ জুলাইঃ ‘গণরোষেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে’, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি একবার বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, একবার সরকার পতনের জন্য গণআন্দোলন তৈরি করবে -এরকম বহু কথা আমরা গত ১০ বছরের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, যা অন্ত:সারশূণ্য হুমকি ধামকি হিসেবে প্রমাণিত। তারা হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নির্বাচন বন্ধ করার অর্থাৎ মানুষের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা চালিয়েছে। তাদের এসকল জনবিরোধী অপতৎপরতার কারণে গণরোষে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে।’
‘বরং আমি বিএনপিকে অনুরোধ জানাবো জনগণকে আস্থায় আনার চেষ্টা করতে’, বলেন মন্ত্রী।
‘দেশে অশান্তি বিরাজ করছে’- বিএনপি’র এমন মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে দেশে যে শান্তি-স্থিতি বিরাজ করছে, এটি পুরো বিশ্ব সম্প্রদায় স্বীকার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকা গিয়ে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তার অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ।’
ড. হাছান বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় শুধু না, ক্রয়ক্ষমতাও আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব যা বলছে, সেটির বিপরীতে যখন মির্জা ফখরুল ইসলাম কথা বলেন, তখন তা হাস্যকর হয়ে যায়।’


এ ক্যটাগরির আরো খবর..