× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ আব্দুল জলিল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিল-কে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবনে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য ‘অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক’ এ ভূষিত হন।


এ ক্যটাগরির আরো খবর..