× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

পিআইডি

গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে-পরিবার কল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জোরদার করতে হবে

       স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেনগণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। সুযোগ বারবার আসে না। এবার সুযোগ এসেছে পরিবর্তনেরএটাকে কাজে লাগাতে হবে। আমরা আর পূর্বের অবস্থা দেখতে চাই না। আমরা যদি সুযোগ হাতছাড়া করিতাহলে বিপদে পড়বো।

        তিনি আজ (১৮ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত গণভোট ২০২৬ বিষয়ক বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

        গণভোটের প্রচার গতিশীল করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেনদেশের মোট ভোটারের প্রায় ৫০ ভাগ নারী। তাদের মধ্যে অনেকেই লেখাপড়া জানে না। তাদের সংসদ কী- উচ্চকক্ষ কী- গণভোট কী- এসব বিষয়ে ধারণা কম। প্রান্তিক পর্যায়ের মা-বোনদের কাছে গিয়ে এগুলো বোঝাতে হবে। বৈষম্যের কথাপরিবর্তনের কথাগুলো বোঝাতে হবে।

        উপদেষ্টা বলেন১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে পরিবর্তন হওয়ার কথা ছিল আমরা তা করতে পারিনি। এরপর অনেক আন্দোলন হয়েছে। ২০২৪-এ যে গণ-অভ্যুত্থান বা ছাত্র জনতার আন্দোলন হলোতার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি। এ আন্দোলনে কেউ তার সন্তানকে হারিয়েছেকেউ তার বাবাকে হারিয়েছে। আমরা আর রক্ত চাই নাআমরা আর কোনো আন্দোলন চাই না। আমাদের জীবনে যেন হত্যাযজ্ঞ দেখতে না হয়বৈষম্য দেখতে না হয়। ইচ্ছা করলেই কেউ যেন আমাদের আর গুম করতে না পারেকেউ যেন বিনা বিচারে শাস্তি না পায়।

         গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবন্ধকতা তৈরির জন্য বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেনযারা এ নির্বাচন চায় নাতারা কিন্তু নানা রকমের উল্টাপাল্টা কাজ করছে। জনগণের মাঝে ভীতি ছড়াচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের প্রতিহত করা হবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে। কেউ অপরাধ করে পার পাবে না। আমরা সকলে মিলে গুজবসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে সোচ্চার হবো। জনগণকে বোঝাবোগুজবে যেন তারা কান না দেয়।

        মতবিনিময় সভায় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাওয়াদুল হকরাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলমরাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এন মাসুদ উল ইসলামঅতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

        এরপর উপদেষ্টা রাজশাহী কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম আলীসহ কলেজের ছাত্র-শিক্ষক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..