× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না, সাংবাদিক মহলের নিরাপত্তা ও বেতন কাঠামোর ব্যবস্থা করা হবে।

আমাদের দায়িত্ব ভোগ করার জন্য নয়, আমাদের দায়িত্ব জনগনের সেবা ডেলিভারি করা। গত ৫০ বছরে ক্ষমতার পরিবর্তন দেখতে দেখতে জনগন ক্লান্ত হয়ে পরেছে।

আর না, প্রধান মন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে। বরিশালের গৌরনদী উপজেলা ভোটকেন্দ্র ভিত্তিক নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

রবিবার (২২ ফেরুয়ারি) সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু,

পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন সহ অন্যান্য নেতা-কর্মীরা। এরপর মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় সভায় বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..