× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর – মির্জা ফখরুল

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর - মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিতব্য একটি হাফেজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকায় এসে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে অংশ নিতে পারায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন এই প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সবসময় শরিক হতে পারি।’

ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন,  ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। তারা বরাবরই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তাদের সেই সমর্থনের কারণেই আজ আমি দেশের সেবা ও উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি। এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আমি ঠাকুরগাঁওবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি।

দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী মাদ্রাসার সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..