× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৯৪ হাজার কোটি টাকা: গভর্নর

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
খেলাপি ঋণের পরিমাণ

২০১৮ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১১ দশমিক ৯ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বরে এসে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। ডিসেম্বর ২০১৯ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ হাজার কোটি টাকা। কেলেঙ্কারির ভয় ভীতি কাটিয়ে সরকারি ব্যাংকগু‌লো‌কে ঋণ দেয়ার পরামর্শ দি‌য়েছেন‌ গভর্নর ফজলে কবির।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২০ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, হলমার্কের ঘটনার পর সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে অনেক সংকোচ ও ভীতি রয়েছে। এটি একেবারে থাকা উচিত নয়।

পার্শ্ববর্তী দেশগুলোতে এর চেয়ে বেশি খেলাপি ঋণ। কারণ এটা গ্রস খেলাপি ঋণ। আর নীট খেলাপি ঋণ ২ শতাংশের নিচে রয়েছে।

খেলাপি হলে শুরুতেই মামলায় না যাওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, প্রতিষ্ঠান কোনও সমস্যায় পড়লে তাকে যতটুকু প্রয়োজন সহায়তা করে কর্মযজ্ঞে ফিরে যাওয়ার সহযোগিতা করতে হবে। কারণ মামলা করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, কর্মসংস্থানে বাধা সৃষ্টি হয়।


এ ক্যটাগরির আরো খবর..