× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা ৬ আসনে জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর মনোনয়নপত্র দাখিল  

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
jam,al

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য ও কয়রা উপজেলা আহবায়ক মোস্তফা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা সভাপতি গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা যুগ্ম-সম্পাদক ও সদস্য সচিব সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা সদস্য সচিব এম রফিক সিরাজ, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, মোঃ ওয়াহিদুজ্জামান, মাষ্টার অজিয়ার রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, গাজী মুজিবর রহমান, শেখ মাসুদুর রহমান, মোঃ আব্দুর রহিম, অমিত বিশ্বাস, সরদার আব্দুল মজিদ, আবু রায়হান, মোঃ আমজাদ আলী সানা, মোঃ শহিদুজ্জামান, ডাঃ আবুল বাশার, মোঃ শাহ আলম, মোঃ শহিদুল্লাহ মিস্ত্রী, মোঃ জিনারুল ইসলাম।

পরবর্তীতে তিনি দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।


এ ক্যটাগরির আরো খবর..