× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

খুলনাঞ্চল সম্পাদকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে পাইকগাছা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিল্টনের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।

বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সুন্দরবন বার্তা সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি হেদায়েত আলী টুকু, ইমদাদুল হক, বি সরকার, রবিউল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায় ও আবুল হাশেম।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে খুলনাঞ্চল সম্পাদকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..