× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগৈলঝাড়ায় বাঁধা উপেক্ষা করে খাল দখল করে দোকান ঘন নির্মানের হিড়িক

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২০
খাল দখল করে দোকান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় দীর্ঘদিন এসি ল্যান্ড পদ শুন্য থাকায়, ইউএনও করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার মহামারি করোনারা সুযোগে সরকারী খাল দখল করে দোকান ঘন নির্মানের হিড়িক পরেছে। তহশিলদারের বাধা উপেক্ষা করে এসকল অবৈধ দোকান নির্মানের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে হুমকীর মুখে পরবে চাষাবাদ।

উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল ব্রীজ সংলগ্ন পাকা সড়কের পাশে সরকারী খাল দখল করে দোতলা দোকান ঘর নির্মান করছেন স্থানীয় কাদের মোল্লার ছেলে বিপ্লব মোল্লা।

স্থানীয়রা অভিযোগে বলেন, বিপ্লবের বড় ভাই পুলিশের একজন উর্ধতন কর্মকর্মকর্তা। এই কারণে তহশিলদার তিন তিন বার বাঁধা দিয়ে গেলেও সেই বাঁধা উপেক্ষা করে স্থানীয় প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে খাল দখল করে দোকান ঘর নির্মান করছে।

একইভাবে রাজিহার-বাশাইল সড়কের রাজিহার কালীবাড়ি এলাকায় সরকারী খাল দখল করে দোকান নির্মান করেছেন স্থানীয় শাখাওয়াত হোসেনের ছেলে মাসুম। মাসুম সাংবাদিকদের জানিয়েছে স্থানীয় মাতুব্বরদের অনুমতি নিয়ে সে দোকান তুলেছে।

রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার অবৈধভাবে দোকান নির্মানের সত্যতা স্বীকার করে বলেন, আইনগতভাবে তিনি উচ্ছেদ করতে না পারায় বিষয়টি ইউনিয়ন তহশিলদারকে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের লোকজনের মদদের অভিযোগ করে এইভাবে দোকান নির্মান হলে একমাত্র খালটিতে আর পানি প্রবাহ পাবে না চাষিরা। তবে ওই অবৈধ দোকানসহ ইউনিয়নের সকল অবৈধ দোকান তিনি উচ্ছেদ করবেন বলেও জানান।

রাজিহার ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার জাহাঙ্গীর হোসেন বলেন, বাশাইল গিয়ে বিপ্লব মোল্লাকে তিন তিন বার অবৈধভাবে দোকান নির্মানে বাঁধা প্রদান করার পরেও সেই দোকান নির্মান চালিয়ে যাচ্ছে। তিনি খাল দখল করে অবৈধ দোকান উচ্ছেদে রবিবার ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন রাজিহার ইউনিয়নে খাল দখল করে অবৈধ শতাধিক দোকান উচ্ছেদের জন্য তালিকা অনেক আগেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে জমা দেয়া হয়েছে।

খাল দখল করে দোকান নির্মান করা বিপ্লব মোল্লা বলেন, তিনি তার পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখলীয় সূত্রে আপাতত টিনের ঘর তুলছেন। ওই জায়গা তাদের গাছও লাগানো ছিল বলেও দাবি করেন তিনি।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো.আফজাল হোসেন বলেন, বিষয়টি এসিল্যান্ড অফিসের এখতিয়ারভুক্ত। তারা সরকারী সম্পত্তি রক্ষায় পুলিশের সহযোগীতা চাইলে পুলিশ বাধা প্রদান বা অবৈধ উচ্ছেদের জন্য তাদের সার্বিক সহযোগীতা করা হবে।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, অবৈধভাবে খাল দখলের বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..