× Banner
সর্বশেষ
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

খালেদা জিয়া প্যারিসে পৃথক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্যারিসে পৃথক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। এবং হোতাদের দৃষ্টান্তমূলক বিচারের আশা করছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে খালেদা বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। সন্ত্রাসী এই ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত হওয়ায় এবং কয়েকশ’ মানুষের আহত হওয়ার ঘটনার খবরে আমি উদ্বিগ্ন, শোকাহত।’

‘আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা করছি।’

ফ্রান্স সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা সব ধরণের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সকল মানুষের পাশে আমরা আছি ও থাকবো


এ ক্যটাগরির আরো খবর..