× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

খালেদা জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের যুগ্ম সাধালণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া বিদেশিদের কাছে নেতিবাচক কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান। চীনা রাষ্ট্রপতি বাংলাদেশে আসায় যখন আমরা নানা কর্মসূচি পালন করছি, তখন খালেদা জিয়া তার কাছে গিয়ে অভিযোগ করলেন- দেশে নাকি গণতন্ত্র নেই।

আজ শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করে।

চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরই প্রমাণ করে, চীন বর্তমান সরকারের পাশে আছে এবং উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করবে।

সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধালণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল কবীর মন্টু, সহ-সভাপতি আমিনুল হক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি বলেন, এটা খালেদা জিয়ার বাতিক। কিন্তু বিদেশির কাছে অভিযোগ করে কোনো লাভ নেই- অভিযোগ করুন জনগণের কাছে। আগেও অভিযোগ করেছেন, কোনো লাভ হয়নি- ভবিষ্যতেও হবে না। যতদিন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..