× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া আদালতের পথে

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর দারুস সালাম থানার নাশকতার নয়টি মামলায় আত্মসমর্পণ করতে আদালতের পথে রওনা দিয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজা ভবন’ থেকে আদালতের পথে রওনা দেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকায় আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।

নাশকতার নয়টি মামলাই রাজধানীর দারুস সালাম থানার। মামলাগুলোর মধ্যে গত ১১ মে দারুস সালাম থানার ৪(৩)১৫ এবং ৮(২) ১৫ নম্বরের দুই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর গত ২৬ মে দারুস সালাম থানার ৬(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ২৯ মে খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে একই থানার আরো দুইটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সর্বশেষ গত ৬ জুন দারুস সালাম ২৯(২)১৫, ৫(২)১৫, ৩১(২)১৫ ও ৬২(১)১৫ নম্বরের আরো চারটি মামলায় খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

গত ৫ এপ্রিল তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার দুই মামলা, গুলশান থানার একটি মামলা, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পান।

এ মামলাগুলো ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো, গ্যাটকো, বড় পুকুরিয়া কয়লা খনি, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট এই পাঁচটি দুর্নীতির মামলার অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে বিচারাধীন। মামলাগুলোর মধ্যে জিয়া অরফানেজ মামলা সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ শুনানির পর্যায়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..