× Banner
সর্বশেষ
যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ১৫ জুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১৫ জুন ঠিক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদকে আবার জেরার আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে অন্য পাঁচজন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন নামঞ্জুরকরা হয়েছে।বিচারক তাৎক্ষণিকভাবে জেরা করার জন্য খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দেন।

চ্যারিটেবল মামলার তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ। তাঁকে এ মামলার বিষয়ে পুনরায় জেরা করা হবে।খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জমিরউদ্দিন সরকার, জয়নুলআবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বেলা ১১টা ১২ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গত ১ জুন খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুন শুনানির জন্য দিন ঠিক করেন আদালত।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতিরঅভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।


এ ক্যটাগরির আরো খবর..