× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

খালেদার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় পরবর্তী শুনানী ১৭ জুলাই

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১০ মামলায় চার্জগঠন ও একটি মামলায় চার্জশিট আমলে গ্রহনের শুনানী পিছিয়ে আগামী ১৭ জুলাই ধার্য করেছে আদালত।

বুধবার কেরাণীগঞ্জের কারাভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে.এম ইমরুল কায়েশ সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।

এদিন মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সময় আবেদন করেন আইনজীবীরা।

মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানা ৮টি নাশকতার ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার ২টি মামলা।

এর আগে ১১টি মামলার বিচার সদরঘাটস্থ আদালতে অনুষ্ঠিত হয়ে আসলেও গত ৮ জানুয়ারি সরকার ৮টি মামলার বিচার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হওয়ার প্রজ্ঞাপন জারী করেন।

যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যায়। ২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামীরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে ৮টি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামী করে চার্জশিট দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..