× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

খালেদার মিথ্যাচারের জবাব দেবে জনগণ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যাচারে বাংলার মানুষ হতবাক এবং বিস্মিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ মিথ্যাচারের জবাব বাংলার জনগণ পৌর নির্বাচনের মাধ্যমেই দেবে।

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলীর বাসভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বেগম জিয়ার উক্তি শুধু শহীদদের প্রতি অবমাননা নয়, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গেও বেঈমানি করা হয়েছে। বেগম জিয়া তার উক্তির মাধ্যমে তার দল বিএনপিকে ৭১’র ঘাতক জামায়াতে ইসলামীর সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, খালেদা জিয়া সোমবার রাজধানীতে দল সমর্থিত মুক্তিযোদ্ধা সমাবেশে বলেছেন, “স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন বলা হয়। তবে প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বিতর্ক রয়েছে।”

তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে পরাজিত হয়ে বেগম খালেদা জিয়া দিশেহারা হয়ে উঠেছেন। দীর্ঘদিন স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে রাজনৈতিক সখ্যতার কারণে খালেদার মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া নিজেই নিজের দলের ক্ষতি করেছেন। বলেও নাসিম মন্তব্য করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..