× Banner
সর্বশেষ
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার পাচ্ছেন নির্মলেন্দু গুণ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

অকাল প্রয়াত কবি, প্রাবন্ধিক, গল্পকার ও নাট্যকার খান মোহাম্মদ ফারাবীর জন্মের ৬৬ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার, ৩ আগস্ট সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হবে ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার ও স্মৃতি সম্মেলন- ২০১৮’।

এই অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুণকে খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মত ও পথ সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) ড. মোহাম্মদ সামাদ।

এছাড়াও উপস্থিত থাকবেন বাংলা একাডেমির উপ পরিচালক কবি আমিনুর রহমান সুলতান, কবি শামীম রেজা, হাসিন আরা কাশেম, ডা. জাভেদ মাহমুদ শিপলু, ড. ফাহিমা খান তৃণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। এই অনুষ্ঠানের সমন্বয়ক শরাফত হোসেন বলেন, ‘খান মোহাম্মদ ফারাবী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাকে স্মরণ করে দুই যুগেরও বেশি সময় ধরে সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া আয়োজন করে আসছে ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার ও স্মৃতি সম্মেলন’।

খান মোহাম্মদ ফারাবী ১৯৫২ সালের ২৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১৪ মে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ৪টি। কাব্যগ্রন্থ ‘কবিতা ও অন্যান্য’, প্রবন্ধের বই ‘এক ও অনেক’, একটি নাটক ‘আকাশের ওপারে আকাশ’ ও একটি শিশুতোষ গল্পগ্রন্থ ‘মামার বিয়ের বরযাত্রী’। শেষ বইটির গল্পগুলো তিনি ক্লাস সিক্স থেকে এইটের মধ্যে লিখেছিলেন। প্রতিটি বই মরণোত্তর প্রকাশিত।


এ ক্যটাগরির আরো খবর..