× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মাদারীপুরে খাদ্যেবিষ দিয়ে ১৫টি বানর হত্যার অভিযোগ,ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
খাদ্যেবিষ দিয়ে বানর হত্যা

মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার।  মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে বানরের সাথে নিষ্ঠুরতা, বিষ খাওয়াইয়া মেরে ফেলা হলো ১৫টি বানরকে। স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা গেছে মাদারীপুর পৌর সভার চরমুগরিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় ১৫টি বিলুপ্ত প্রায় প্রজাতির বানরকে বিষ মিশ্রিত খাবার খাওয়াইয়া মঙ্গলবার বিকালে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বিষ যুক্ত খাবার খাওয়ানোর কিছুক্ষনের মধ্যে মারা যায় ১১টি,সন্ধ্যার দিকে মারা যায় ১টি ও রাতে মারা যায় আরো ৩ টি বানর। এ ব্যাপারে ক্ষুদ্ধ এলাকাবাসি জানান মাদারীপুর শহরের এই বানর গুলো শত বছর ধরে চরমুগরিয়া বন্দরে মানুষের পাশাপাশি বসবাস করে আসছে। একাধিক ব্যক্তি জানান অনেক সময় বানর গুলো বাসাবাড়িতে হানা দিতো। তবে এ কারনে কেউ কখনো বানরদের কিছু বলেনি।

স্থানীয় সূত্র জানায় আড়িয়াল খা নদ বেষ্টিত মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চল বনজ ও ফলদ গাছে পূর্ণ ছিলো। স্বাধীনতার পূর্বে এখানে হাজার হাজার বানর ছিলো। তখন জঙ্গলে শত শত গাছ থাকায় বানর গুলোর বিচরন জঙ্গলের মধ্যেই সিমাবদ্ধ ছিলো। কিন্তু বন উজার হয়ে যাওয়ার পরে বানরগুলো বাসাবাড়িতে প্রায়ই হানা দিত। মাদারীপুর জেলা বনবিভাগের তথ্যমতে চরমুগরিয়ায় এখনো আড়াই হাজারের মতো বানর আছে। উল্লেখ্য বানরের জন্য কুমার নদের তীরে নয়াচর এলাকায় ১৮ একর জায়গা জুড়ে ইকো পার্ক তৈরি করা হলেও বানরগুলো আজো সেখানে স্থানান্তর করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আজ দুপুরে ত্রাণ বিতরন শেষে মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যারা বানর গুলোকে মেরেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং এ ব্যাপারে তারা শীঘ্রই অপরাধীদের খুজে বের করবে ইনশাআল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..