কোটালীপাড়ার রামশীলে হোমকোয়ারেন্টাইনে থাকা পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ছাত্রলীগ

কোটালীপাড়ার রামশীলে হোমকোয়ারেন্টাইনে থাকা পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ছাত্রলীগ
অংকন তালুকদার: করোনা ভাইরাসের সংক্রামন রোধে কয়েকটি দেশ সহ বাংলাদেশেও লকডাউন চলছে। আর এ দু:সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পরা হতদরিদ্র ও কৃষকদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলার ছাত্রলীগ পরিবার ।
তারই ধারাবাহিকতায় কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস (রিপন), কর্মহীন হয়ে ঢাকা থেকে বাড়ি আশা হোমকোয়ারেন্টাইনে থাকা দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে নিজ তহবিল থেকে খাদ্যসমগ্রী ক্রয় করে তাদের হাতে তুলে দেন।
খদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, লবন। সাথে পরিষ্কার থাকার জন্য সাবান।
এছাড়াও ওয়ার্ড ভিক্তিক গঠিত ইউনিয়নের ৪৫ জন স্বেচ্ছাসেবকদের হাতে নিজ অর্থায়নে ধান কাটা কাঁচি  উপহার হিসাবে তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক), সহ-সভাপতি শামীম দারিয়া, সাজ্জাদ সুমন।
এ বিষয়ে, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম(রফিক) বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায়, ওয়ার্ড ভিক্তিক মোট ৪৫ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি। আর করোনা মোকাবেলায় অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রামশীল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। আমি তাদের জন্য দোয়া করছি ও তাদের সার্বিক সহযোগিতায় আমি সবসময়ই তাদের পাশে আছি ও থাকবো।
এসময়, রামশীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস(রিপন), বলেন, আমি আশাবাদী এই বিপদের দিনে অসহায় পরিবার ও কৃষকদের জন্য রামশীল ইউনিয়নের সকল সেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাবে।
তখন, রামশীল কলেজ ছাত্রলীগ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অংকন তালুকদার বলেন, দেশের এ লক ডাউন পরিস্থিতিতে সকল বিত্তবানদের উচিৎ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পরা হতদরিদ্র ও দিনমজুর মানুষদের পাশে দাড়ানো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।