× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

রংপুরে খাটের ভেতরে মিললো লাখ টাকার ‘টিসিবির তেল’

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
খাটের ভেতরে মিললো লাখ টাকার তেল

রংপুরে বক্সখাটের ভেতরে থেকে মিললো লাখ টাকার ‘টিসিবির তেল’। ওই বাড়ির মালিক হানিফ মিয়া কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য অবৈধভাবে মজুদ করেছিলেন বলে জানা যায়।

বুধবার রাত পৌনে ১১ টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার ব্যবসায়ী হানিফ মিয়ার (৫৮) বাড়ি থেকে এসব টিসিবি পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

হানিফ মিয়ার বাড়ির বক্সখাটের ভেতরে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার কিছু বেশি।

উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ওই বাড়িতে একটি বক্সখাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণে টিসিবির তেল উদ্ধার করে ডিবি পুলিশ।

উদ্ধার করা পণ্যগুলোর হচ্ছে – ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল।

তিনি আরও জানান, এ ঘটনায় হানিফ মিয়া ও তাকে মালামাল সরবরাহকারী লাল মিয়াকে ( ৫২) আটক করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ জানান, সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা অনুসন্ধানে নেমেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..