চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিদেশে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীন আর অর্থায়ন করবে না জাতিসংঘের সাধারণ অধিবেশনে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন।
চীনের আগে চলতি বছর দক্ষিণ কোরিয়া ও জাপানও এরকম ঘোষণা দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দরিদ্র দেশগুলোকে ক্লিন এনার্জি উৎপাদন ও জলবায়ু পরির্তনের প্রভাব মোকাবিলার জন্য ১১.৪ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেওয়ার পর শি জিনপিংয়ের প্রতিশ্রুতির খবর এলো।
শি জিনপিংয়ের ঘোষণাকে দ্রুত স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক দূত জন কেরি।
জলবায়ু আন্দোলনের কর্মীরাও চীনের প্রেসিডেন্টের এ পদক্ষেপের প্রশংসা করেছেন।





