× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ক্ষমা চাইল ফেসবুক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আইএসআইএস নামে এক ব্যক্তির আইডি বন্ধ করে দিয়েছিল ফেসবুক। তারা মনে করেছিল এটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আইডি। অবশ্য পরে নিজেদের ভুলও বুঝতে পেরেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার ওই আইডির মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে ফেসবুক।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয়, সোমবার ‘এনক্লি’ নামে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একজন সফটওয়্যার ডেভেলপার তার ব্যক্তিগত আইডি লগ-ইন করার সময় দেখতে পান সেটি বন্ধ। পরে তিনি টুইট করে তার ব্যক্তিগত আইডি বন্ধের ব্যাপারে জানতে চান ফেসবুক কর্তৃপক্ষের কাছে। লোকটির প্রকৃত নাম ‘আইএসআইএস এনক্লি’।

তিনি অভিযোগ করেন, ‘সমস্যা সমাধানে তিনি তিনবার ফেসবুক কর্তৃপক্ষের কাছে তার ব্যক্তিগত তথ্য প্রদান করেছেন। এ সময় টুইটে এনক্লি ব্যক্তিগত পাসপোর্টের একটি স্ক্রিনশট দিয়ে ফেসবুকের কাছে তার আইডির যথার্থতা প্রমাণের চেষ্টাও করেন।’

এনক্লির টুইটের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের পর মঙ্গলবার ফেসবুক ফের তার আইডিটি চালু করে দেয়।

ফেসবুকের এক মুখপাত্র বুধবার জানান, ফেসবুকে সন্ত্রাসী তৎপরতা চালানো এ্যাকাউন্ট শনাক্তের সময় ভুলক্রমে ওই এ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। যাচাই-বাছাই শেষে এনক্লির এ্যাকাউন্ট আবার পুনঃস্থাপন করা হয়েছে।

আইএসের আইডি বন্ধের ব্যাপারে ২৪ আগস্ট একটি অনলাইন সাক্ষরতা সংগ্রহ অভিযানের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ, যেখানে ৫৬ হাজার ৮০০’র বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..