× Banner
সর্বশেষ
জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ এনে সাংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টা

পাইকগাছায় ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ এনে প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী মোঃ আল মুনছুর।

পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাতিখালী গ্রামের মৃত সুলতান গাজীর পুত্র মোঃ আল মুনছুর বলেন, সরল মৌজায় এস এ ১৭৫ নং খতিয়ানের রেকর্ডের মালিক কিনুরাম মন্ডলের ওয়ারেশগন বর্তমান বি আর এস রেকর্ডীয় মালিক পরিতোষ কুমার মন্ডল ও বিপ্লব কুমার মন্ডল এর নিকট থেকে গত ইং ১৫/৬/২২ তারিখ ১৯৮৮/২২ নং এবং ২/৬/২২ তারিখে ২১৮৪/২২ নং কোবলা দলিল মূলে ০. ০৩৮৪ একর সম্পত্তি ক্রয় করি।

উক্ত জমিতে জনৈক অনিতা রানী পেশী শক্তি বলে পাকা প্রাচীর করতে থাকলে আমি পাইকগাছা থানার শরনাপন্ন হয়ে লিখিত অভিযোগ করি।যার প্রেক্ষিতে ৩/৭/২২ তারিখে উভয় পক্ষ কে নিয়ে ওসি বসাবসি করেন। বসাবসির এক পর্যায়ে তর্কিত জায়গায় অনিতা রানী মন্ডল কে কাজ না করার জন্য জানিয়ে দেয়।

কিন্তু অদৃশ্য কারণে অনিতা রানী মঙ্গলবার আবার কাজ শুরু করলে ওসি সাহেব কে জানালে তিনি আমাকে উপজেলা চেয়ারম্যানের স্বরনাপন্ন হওয়ার পরামর্শ দেন।থানা পুলিশের কোন ভূমিকা না থাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি অত্র সাংবাদিক সম্মেলন করছি।


এ ক্যটাগরির আরো খবর..