× Banner
সর্বশেষ
দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ক্যারিয়ারের সেরা ছিল গত মৌসুমটি: রোনালদো

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: গতবার লিগ শিরোপাসহ বেশ কিছু শিরোপা হাতছাড়া করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে। কিন্তু ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে ঠিকই শিরোপা তুলে নিয়েছে তার দল। তবে ক্লাবের চেয়ে দেশের জার্সিতেই গতবার সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন রোনালদো।

পর্তুগাল ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা সময়টা এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরেই। মর্যাদার ইউরো আসরে অন্যসব বাঘা বাঘা প্রতিপক্ষকে পেছনে ফেলে  নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো ট্রফি জিতে নেয় পর্তুগাল। জাতীয় দলকে শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর। তাই এই মৌসুমটিকেই নিজের ক্যারিয়ারের সেরা সময় বলে দাবি করেন তিনি।

উয়েফার অফিসিয়াল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘গতবার আমি ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মৌসুম কাটিয়েছি। ট্রফির বিচারে বলা যায় সবচেয়ে সেরা মৌসুম। ক্লাবের হয়ে শুরুর দিকে আমরা বেশ ভুগেছি। তবে কোচ জিনেদিন জিদানের অধীনে আবারও পুনরুজ্জীবিত হতে পেরেছিলাম।’

ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উয়েফা বেস্ট প্লেয়ারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদো। তার সঙ্গে তালিকায় থাকা অপর দুই তারকা হচ্ছেন গ্যারেথ বেল ও ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমান। সংক্ষিপ্ত তালিকায় থাকা নিয়ে রোনালদো বলেন,‘এই পুরস্কারের জন্য বেল এবং গ্রিজমানের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। প্রতি বছর চূড়ান্ত তিন তালিকায় থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই পুরস্কার জেতা আমার জন্য বড় অর্জন হবে। যদিও পর্তুগাল এবং রিয়াল মাদ্রিদের হয়ে আমি দলীয় শিরোপা জিততে পছন্দ করি।’


এ ক্যটাগরির আরো খবর..