× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯৪তম অবস্থানে বাংলাদেশ

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Passport.jpg
পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪তম। আগের অবস্থান থেকে তিন ধাপ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।

হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ (ত্রৈমাসিক) হালনাগাদে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে গত বছর দেশটির অবস্থান ছিল ৯৭তম।

সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই তালিকা তৈরিতে পাসপোর্টধারীদের ভিসামুক্ত, অন-অ্যারাইভাল এবং ই-ভিসা সুবিধার ওপর ভিত্তি করে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বছরের পাসপোর্ট শক্তিমত্তার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)।

তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে—

৪র্থ: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন (১৮৮ দেশ), ৫ম: গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (১৮৭ দেশ), ৬ষ্ঠ: যুক্তরাজ্য (১৮৬ দেশ), ৭ম: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড (১৮৫ দেশ), ৮ম: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত (১৮৪ দেশ), ৯ম: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (১৮৩ দেশ), ১০ম: আইসল্যান্ড, লিথুনিয়া, যুক্তরাষ্ট্র (১৮২ দেশ)

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান উন্নতির এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে আরও সুবিধা পেতে পারেন দেশটির নাগরিকরা।


এ ক্যটাগরির আরো খবর..