× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

ক্যাটরিনা কাইফকে এত ‘হট’ লুকে আগে কখনও দেখেননি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

অন্য একটি কারণে আলোচনার শীর্ষে পৌঁছে গেলেন ক্যাটরিনা কাইফ।

বিনোদন ডেস্ক: এমনিতেই তিনি সবসময়ই আলোচনার শীর্ষে থাকেন। কখনও প্রাক্তন প্রেমিক সলমন খানের সঙ্গে নতুন রসায়ন ঘিরে তো কখনও নতুন ছবি কিংবা আইটেম নাম্বারের প্রসঙ্গে। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ভাইজান সলমন খানের সঙ্গে তাঁর নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। প্রাক্তন প্রেমিকের সঙ্গে পুরনো রসায়ন আবার নতুন রূপে দেখা যেতে চলেছে পর্দায়। দর্শকরা অপেক্ষা করে রয়েছেন জনপ্রিয় এই জুটিকে আবার পর্দায় দেখার জন্য। তবে, এবার অন্য একটি কারণে আলোচনার শীর্ষে পৌঁছে গেলেন ক্যাটরিনা কাইফ।

শনিবার নিজের ফোটো শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা কাইফ। ছবিতে দেখে ভক্তদের একটাই মত, এত হট লুকে তাঁরা নায়িকাকে আগে কখনও দেখেননি।


২২ ডিসেম্বর মুক্তি পাবে আলি আব্বাস জাফরের থ্রিলার ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘কী কাজ করছি, সেই বিষয়ে আমি সবসময়ই মনযোগ দিই। যে ধরনের ছবি করছি, তাতে আমি খুবই সন্তুষ্ট। নতুন নতুন লোকের সঙ্গে কাজ করে অনেক অভিজ্ঞতা হচ্ছে।’ প্রসঙ্গত, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছাড়াও তাঁকে খুব শীঘ্রই আমির খান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অফ হিন্দুস্থান’ ছবিতে দেখা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..