× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

কোহলির বেঙ্গালুরুর ব্যর্থতা ‘ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদ’!

admin
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

আইপিএলে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির বাজে পারফরম্যান্সের মধ্যে ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক দিক দেখছেন সুনীল গাভাস্কার

নাহ, কালও হলো না। হারের শতভাগ রেকর্ড ঠিকই থাকল। বিরাট কোহলি মাঠ ছাড়ার সময় তাঁর দিকে যেন তাকানো যাচ্ছিল না। মুখে ভর করেছে রাজ্যের আঁধার। এবার আইপিএলে টানা ছয় ম্যাচ খেলে জয় পায়নি তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মুখে তাই হাসি ফোটার প্রশ্নই ওঠে না। সুনীল গাভাস্কার অবশ্য এর মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পাচ্ছেন। তাঁর মতে, বেঙ্গালুরুর এই ব্যর্থতা ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে।

ভারতের সাবেক অধিনায়ক এ কথা বলেছেন বিশ্বকাপের দিকে তাকিয়ে। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে দুই মাসের কম সময় বাকি। এরই মধ্যে কোহলির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠেছে। সেটি বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে এখনো জয়বঞ্চিত থাকার জন্য। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাঁর দল এবার শেষ চারে থাকতে পারবে না। গাভাস্কার অবশ্য এর মধ্যে ভারতীয় ক্রিকেটের ইতিবাচক বিষয় দেখছেন।

দেশটির সংবাদমাধ্যমে লেখা কলামে গাভাস্কারের যুক্তি, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, আরসিবি সম্ভবত কোয়ালিফাই করতে পারবে না। সেটি কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদও হতে পারে। অর্থাৎ, বিশ্বকাপের জন্য চাঙা হয়ে উঠতে ভারতীয় অধিনায়ক সপ্তাহখানেক সময় পাবেন। আর কুসংস্কারবাদী হলে এটাও ভেবে নেওয়া যায়, আইপিএলে ভাগ্য যেহেতু তাঁর সহায় হচ্ছে না, বিশ্বকাপে হবে। ভারত কিন্তু এটা চায়। বিশ্বকাপ আসে চার বছর পরপর। আর আইপিএল হয় প্রতিবছরই। আর তাই আইপিএলের চেয়ে বিশ্বকাপ জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গাভাস্কার কথা নিশ্চয়ই কানে গেছে কোহলির। এতে অবশ্য তাঁর মন ভালো হয়ে ওঠার কথা নয়। মাঠে নেতৃত্ব দিয়ে টানা হারতে যেকোনো অধিনায়কেরই ভালো লাগে না।


এ ক্যটাগরির আরো খবর..