× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

কোহলির প্রেমে পাগল বাঙালি এই নায়িকা!

admin
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

বিনোদন ডেস্কঃ ক্রিকেটের বাইরেও সুপারস্টার বিরাট কোহলি। ডিসেম্বরে আনুস্কার সাথে বিয়ের ঘোষণা দিয়েছেন। বিরাট নামটাই তরুণীদের হৃদয়ে হিল্লোল তোলার পক্ষে যথেষ্ট। মাঠ হোক বা মাঠের বাইরে, বিরাট কোহলিই বর্তমানে ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’।

বিয়ের খবরে অনেক তরুণীর হৃদয় ভেঙে চৌচির। বিরাটের বিয়ের খবরে এবার হৃদয় ভেঙে চৌচির বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এই খবরে তিনি অনেক বিরক্ত প্রকাশ করেছেন। প্রবাসী এই সুন্দরী এমটিভি ভিজে হিসেবে প্রসিদ্ধ। তার পর বলিউডে চার বছর আগে ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমায় আত্মপ্রকাশ করেন।

‘হাফ গার্লফ্রেন্ড’ এর মতো কর্মাশিয়াল ছবিতেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সেই রিয়াই এবার ফিদা বিরাট কোহলির জন্য। ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া স্বীকার করে নেন বিরাটে তাঁর মুগ্ধতার কথা।

রিয়াকে প্রশ্ন করা হয়েছিল, কোন ব্যক্তিকে তাঁর ‘হট’ মনে হয়! জবাবে অকপট ভঙ্গিতে রিয়া জানান, ‘বিরাট কোহলি! বিরাট যতবারই সেঞ্চুরি করে ততবারই ওকে আরও হট মনে হয়।’


এ ক্যটাগরির আরো খবর..