× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

কোরবানি ঈদের ঠিক হলো গরু+ ছাগলের চামড়ার দাম

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

অর্থনীতি ডেস্কঃ গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ২০ থেকে ২২ টাকা। ঢাকার বাইরে এই দাম ১৫ থেকে ১৭ টাকা। দাম নির্ধারণের ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যা–ই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তোফায়েল আহমেদ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা হওয়ার ৩০ দিন পর্যন্ত সীমান্ত এলাকায় যাতে চামড়া পাচার না হয়, সে জন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যবস্থা নেবে। এর মধ্যেই তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মহিষের চামড়ার দর কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজার অনুসারে ব্যবসায়ীরা মহিষের চামড়ার দাম ঠিক করবে। আমার কোনো ধারণা নেই।’ চামড়ার এই দর গতবারের সমানই রাখা হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে বাণিজ্যসচিব, শিল্পসচিব, চামড়াশিল্পে জড়িত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..