× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেফতার 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
শ্যালিকাকে ধর্ষণ চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাত বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ. গ্রেফতারকৃত খালেদ মাহমুদ (৪২) উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের  মির্জা আলী মিজির বাড়ির মো.আহসান উল্যার ছেলে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।  এর আগে, গত শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরককাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বিকেল ৪টরি দিকে তার দুসম্পর্কের চাচাতো বোনের জামাই খালেদ মাহমুদ শিশুটিকে কৌশলে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শেষে শিশুটি ঘরে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুর প্রতিবেশী এবং দুসম্পর্কের আত্মীয় হয়। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে উপপরিদর্শক (এসআই) মো.আক্তার হোসেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..