× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কোটালীপাড়ায় নিত্যপণ্য বাদে সব দোকান বন্ধের সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
কোটালীপাড়ায় দোকান বন্ধ

অংকন তালুকদার:  গোপালগঞ্জ কোটালীপাড়ায় করোনাভাইরাসের ঝুঁকি কমাতে আগামীকাল রবিবার (১৭ই মে) থেকে উপজেলার সকল হাট বাজারে কাঁচাবাজার, মুদি, ঔষধ ও কৃষিপণ্যের সাথে সম্পর্কিত দোকানপাট ব্যতীত অন্য সকল প্রকার দোকান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন শৃংখলা কমিটির এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময়, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইসের ঝুঁকি কমাতে আগামীকাল রবিবার থেকে কোটালীপাড়ার সকল হাট বাজারে কাচাবাজার, মুদি, ঔষধ, কৃষিপণ্যের সাথে সম্পর্কিত দোকানপাট ব্যতীত অন্য সকল প্রকার দোকান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ও বিকেল ৪টার পরে শুধু ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। এ ছাড়া এ উপজেলায় প্রবেশের ২৩টি প্রবেশদ্বারে পরিবহন ও জনসাধারণের চলাচল কঠোর ভাবে সীমিত করা হবে।এই নির্দেশনা অমান্য করে যদি কেউ কোটালীপাড়ায় প্রবেশ করে তা হলে তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, ওসি শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..