× Banner
সর্বশেষ
৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরেই শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে  উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,

পৌরসভা, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কোটালীপাড়া থানাসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  এরপর সকাল ৭টায় প্রভাতফেরিতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়।

পরে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,আতিয়ার রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষক বি এম বাবুল হোসেন, শিক্ষার্থী লাবিবা সানজানাও অভিপ্রিয়া দাস বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..