× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
অবৈধ চায়না দুয়ারী জাল

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল  ও বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৭জুন) সকাল থেকে উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিচ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে একই দিন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবৈধ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র  উপজেলার মৎস্য কর্মকর্তা  এস,এম শাহজাহান সিরাজ,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুম বিল্লাহ বলেন, কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি।আজকে আমরা ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের যে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান তা অব্যাহত থাকবে।#


এ ক্যটাগরির আরো খবর..