× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর নামে মামলা, গ্রেফতার -১২

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো, আব্দুল আলিম(১৮),মহিবউল্লাহ শেখ(৩৫),সিরাজুল শেখ(২০),দীপ্ত কাজী(২০),প্রিন্স অধিকারী(১৮),মোরশালিন মুন্সী(২৯),রিফাত বিশ্বাস(২৫),সাগর শেখ(৩৮),মানিক শেখ(৫৬),সজল দাড়িয়া(৩০),আব্দুল হাকিম(৩৫) ও টুটুল হাওলাদার(২৮)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ দিকে গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ মিছিলের কারনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..