× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
দখলকৃত খাল উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি)নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করেন।
জানাগেছে, ফারুক শেখ,ইউছুপ শেখ,মিলন ফকির,মিজান শেখ,সামচুল শেখ নামে কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে উপজেলার কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখল করে নেয়।
এ খবর জানার পর উপজেলা প্রশাসন খালটি দখল মুক্ত করেন।তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবণ ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবী জানিয়েছেন।
এ দিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন,এই খালটির বিভিন্ন স্থানে এখনো অনেকে দখল করে আছে।আমি এটি সম্পূর্ণ দখলমুক্ত করে খননের দাবী জানাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মাসুম বিল্লাহ বলেন,এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার ৭/৮ টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে। তাই আমরা উপজেলা প্রশাসন আজ খালটি দখলমুক্ত করলাম।আমাদের এই অভিযান উপজেলা ব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..