× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

ডেস্ক

কেসিসি নির্বাচনে প্রতীক পেলেন যারা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০২৩
নির্বাচনে প্রতীক

আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

আজ শুক্রবার (২৬ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন তিনি।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. আব্দুল আউয়াল। জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে শফিকুল ইসলাম মধু। জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন।

এরপর বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কাজ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মো. আলাউদ্দীন বলেন, মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..