× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

যশোর অফিস: যশোরে কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে আদায় করা হচ্ছে ৬শ থেকে ৩ হাজার টাকা। এছাড়া বই খাতা বাবদ আার কাড়ি কাড়ি টাকা নেয়া হচ্ছে। অতিরিক্ত নাম্বার দেখিয়ে অভিভাবকদের অকৃষ্ট করা হচ্ছে। অথচ এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ নেই।

সংশ্লিষ্ঠসুত্রে জানাগেছে, কেশবপুর পৌর ভবনের পাশে ২০১৪ সাড়ে গড়ে ওঠে কপোতাক্ষ আইডিয়াল একাডেমী। প্রতিষ্ঠানটি কোন অনুমোদন নেই। নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ ও খেলার মাঠ। কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি ৪ শতাধিক ছাত্রছাত্রী ভর্তি করে গলাকাটা বাণিজ্য করছে। ফলে অসহায় হয়ে পড়েছে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। শিশু শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নেয়া হচ্ছে ৬শ টাকা। তাদের বই বাবদ কেটে নেয়া হচ্ছে ৩শ ৬০ টাকা ও খাতা ক্রয় বাবদ নেয়া হচ্ছে ১শ’৪০ টাকা। একইভাবে ৫ম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি ছাড়াও পরীক্ষার সময় মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এছাড়া নানা অযুহাত দেখিয়ে টাকা আদায় করা হয়ে থাকে। এক জন অভিভাবক বলেন, পরীক্ষার ছেলেমেয়েদের অতিরিক্ত নাম্বার দেয়া হয়। কিন্তু খাতা দেখতে দেয়া হয় না। কর্তৃপক্ষ অভিভাবকদের সষ্ঠুষ্ট করতে অতিরিক্ত নাম্বার দেয়া হচ্ছে। এতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অপর এক জন অভিভাবক জানান, তার সন্তান দ্বিতীয় শ্রেনীতে ৩শ’ মধ্যে ৩শ’ নাম্বার পেয়েছে। কিন্তু তার রোল নং হয়েছে ৩। তিনি প্রতিষ্ঠানে গিয়ে খাতা দেখতে চাইলে শিক্ষকেরা না দেখিয়ে তার সাথে দুর:ব্যবহার করে তাড়িয়ে দেন।

এ ঘটনা একাধিক অভিভাবকের সাথে ঘটেছে বলে জানান তিনি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কপোতাক্ষ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আজারুল ইসলামের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..