× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সালথা(ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি

ফরিদপুরের সালথায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সালথা উপজেলা শাখার সভাপতি মো.শাহজাহান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর ও মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সালথা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্চু, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি ও পল্লী চিকিৎসক আবু কাইয়ুম মিয়া, উপজেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক নাসিম হোসেন প্রমূখ।
এছাড়া  উপজেলার বিভিন্ন স্থানের ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..