× Banner
সর্বশেষ
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক থিম কান্ট্রি বাংলাদেশ কুনমিং এক্সপো নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে -বাণিজ্যমন্ত্রী উন্নয়ন ব্যয়ে জোর, পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন

পিআইডি

কৃষি ও কৃষকের উন্নয়নের জন্যই প্রণোদনা দিচ্ছেন সরকার -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ১৫ জুন, ২০২৪
কৃষি ও কৃষকের উন্নয়নের জন্যই প্রণোদনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করে সর্বদা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য, কৃষি ও কৃষকের উন্নয়নের প্রণোদনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার।

তিনি শনিবার (১৫ জুন) সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘২০২৩-২৪ অর্থবছরে খরিফ ২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার, নারিকেল গাছের চারা এবং এডিএসআরএমটিপি প্রকল্পের আওতায় কৃষক দলের মাঝে এলএলপি’ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

দেশের প্রত্যেক ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের উৎপাদন ঠিক থাকলে, ঠিক থাকবে আমাদের পুষ্টি ভান্ডারও।
নিজেদের প্রয়োজনেই আমাদেরকে নিজের কিংবা সরকারি জমিতে বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে।

তিনি আরোও বলেন, কৃষি উৎপাদন ও কৃষকের উন্নয়নের জন্য সততা ও নিষ্ঠার সাথে ‘কৃষি ও প্রাণীসম্পদ’ অধিদপ্তরের সবাইকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এতে কেউ অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কৃষক আলী হোসেন মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছালিক আহমদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আমন প্রণোদনা হিসেবে উপজেলার ১ হাজার ২৮০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার। এছাড়াও নারিকেল প্রণোদনা হিসেবে উপজেলার ১৬০ জন কৃষককে ৫টি করে নারিকেল গাছের চারা এবং এডিএসআরএমটিপি প্রকল্পের আওতায় ৭৮টি কৃষক দলকে সেচ মেশিন ও ২৪টি কৃষক দলকে ভূট্টা মারাই মেশিন প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..