× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, যারা পাওয়ার যোগ্য, কেবল তাদেরকেই কার্ড প্রদান করা হবে। এখানে ধর্ম-বর্ণ বা দল-মতের কোনো স্থান নেই।
গতকাল শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করবেন। কার্ডধারী নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন তিন স্তরে যাচাই-বাছাই করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। ইনশাল্লাহ আগামী দুই-আড়াই মাসের মধ্যে সারাদেশে ৫০ লাখ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেক গৃহিণীকে এই কার্ড প্রদান করা হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে প্রশাসনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ফরহাদ হোসেন আজাদ। সাম্প্রতিক কালবৈশাখী ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন দল বা ধর্ম বুঝে আসে না, তেমনি প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণেও কোনো পক্ষপাতিত্ব করা হবে না।
এসময় প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারের সদস্যদের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।
পরে প্রতিমন্ত্রী বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ চত্বরে ৪৭তম বিজ্ঞান মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টোর পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক  দিল রেজা ফেরদৌস চিন্ময়, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..