× Banner
সর্বশেষ
বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী

কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা – জাহিদ ফারুক

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশের উন্নয়ননির্ভর করে আমাদের কৃষক ভাইদের ওপর। আপনাদের হাত যত শক্ত করবেন দেশ তত উন্নত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ছিল কৃষকদের প্রতি খেয়াল রাখা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আজ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরি-১ ফসলের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে আবাদি জমি কমেছে ১০ শতাংশ। ছোট দেশে অল্প জমি হওয়া সত্ত্বেও ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, কিছু কিছু রপ্তানিও হচ্ছে। এটা সম্ভব হয়েছে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের পরিশ্রমের ফলে।

যাদের সংসারে একাধিক সদস্য বা সন্তান রয়েছে আপনারা একসাথে থাকুন। আলাদা হলে গেলে জমির আকার ছোট হবে বসতবাড়ির জন্য আবাদি জমি কমে যাবে। একটু চিন্তা করেন একসাথে থেকে ভালো থাকবেন সুখী থাকবেন বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আমাদের ২০৩০ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধিশালী দেশে কৃষি উৎপাদন আরো বাড়িয়ে রপ্তানিতে যেতে হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এর জন্য একখন্ড জমিও অনাবাদি রাখা যাবে না। কেউ যদি আবাদ করতে না চায় কৃষি কর্মকর্তারা বর্গা নিয়ে হলেও আবাদ করতে হবে। কৃষক ভাইদের তিনি প্রতিজ্ঞা করার অনুরোধ জানান কোনো জমি আনাবাদি রাখা যাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপিতত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশালের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: হারুন আর রশিদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা হক। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোট ৩৩ শতাংশ জমির জন্য ৬শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..