× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

কৃত্রিমতাকে না বলে নিরাপদ ত্বক চর্চার উপায়

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আমরা অনেকেই ঘরোয়া পরিচর্যা ছাড়াও ত্বকের সৌন্দর্য বাড়াতে ছুটে যান পার্লারে। ঝটপট ত্বকের ট্রিটমেন্ট নিয়ে ফর্সা হয়ে চলে আসেন। অথচ ত্বক ফর্সার কাজে অধিকাংশ সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়। ধীরে ধীরে গোপণ ঘাতক বাসা বাঁধে ত্বকের অভ্যন্তরে। দেখা যায় সুন্দরী হতে গিয়ে টাকা দিয়ে কিনে আনেন নিজের ক্ষতি। অপরদিকে একটু সচেতনতা আপনাকে দিতে পারে প্রাকৃতিক সৌন্দর্য। তাই জেনে নেয়া যাক কৃত্রিমতাকে না বলে নিরাপদ ত্বক চর্চার উপায়।

রোদে পোড়া

রোদে পুড়ে মুখে ছোপ ছোপ বা তিলের মতো কালো দাগ পড়ে। আয়নার সামনে দাঁড়াতেই অস্বস্তিতে মন বিষিয়ে ওঠে। এসব অনাকাঙ্ক্ষিত দাগ থেকে ত্বককে মুক্ত করতে আলু ও শসার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। পনের মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে এক সপ্তাহ ব্যবহারে দারুণ উপকার পাবেন।

ব্রণ

জায়ফল বেটে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে লাগান। ঘণ্টাখানেক পর ভালো করে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ লাগানো যাবে না। অল্প কয়েক দিন ব্যবহারেই ব্রণ কমে যাবে।

চোখের নিচে কালো

অতিরিক্ত চিন্তা বা রাত জাগার কারণে চোখের নিচে কালি পড়ে। চোখের নিচের কালি থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে শসা বা আলুর রস চোখের নিচে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন।

চোখের ফোলা ভাব

দুটি তুলার প্যাড তরল ঠাণ্ডা দুধে ভিজিয়ে দুই চোখের ওপর রাখুন। তুলা নরম হয়ে এলে তা বদলে নিন। প্রতিদিন ১৫ মিনিট তুলার প্যাড চোখে লাগান, চোখের ফোলাভাব কমে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..