কুড়িগ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে আটক-৬

কুড়িগ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে আটক-৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ধর্মপুর এলাকায় গভীর রাতে  তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাস খেলারত অবস্থায় ধর্মপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আলী হোসেন জাম্বু (৪০),
একই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে একরামুল হক (৩২) মৃত আফাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৫২) মৃত আনছার আলীর ছেলে আব্দুল হক (৫৮) মৃত শহীদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আব্দুল আউয়াল (২৬) কে তাস খেলার সরঞ্জাম  ও নগদ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।