× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৪০০ মানুষের উপস্থিতিতে কুয়ালালামপুরের বলরুম যেন রূপ নেয় একখণ্ড অখণ্ড বাংলাদেশে। কবিতা, গান আর নাচের তালে ঐতিহ্য আর সংস্কৃতিতে মাতোয়ারা হয় প্রবাসীরা। একইসাথে পসরা বসে দেশীয় খাবার আর বাহারি পণ্যের।

বাংলাদেশী ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে ‘বাংলাদেশ উৎসব ২০২৬-পাওয়ার্ড বাই ইস্টেল’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ার বলরুমে এই জমকালো উৎসব অনুষ্ঠিত

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৪০০ মানুষের উপস্থিতিতে কুয়ালালামপুরের বলরুম যেন রূপ নেয় একখণ্ড অখণ্ড বাংলাদেশে। কবিতা, গান আর নাচের তালে ঐতিহ্য আর সংস্কৃতিতে মাতোয়ারা হয় প্রবাসীরা। একইসাথে পসরা বসে দেশীয় খাবার আর বাহারি পণ্যের।

সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কাউন্সিলর (কনসুল্যার) এমডি ফিরোজ রাব্বানী।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশী তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের আয়োজনের মধ্যদিয়ে দেশীয় সংস্কৃতিচর্চা অব্যহত রাখার পরামর্শ প্রদান করেন।

সংগঠনটির পক্ষ থেকে ইভেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান জানান, প্রবাসে স্বরণকালের এই বৃহৎ জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে একদিকে যেমন প্রবাসেও দেশীয় সংস্কৃতিচর্চা অব্যহত থাকছে অপরদিকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মধ্যকার একটি অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে যা আমাদের একতার প্রতীক হিসেবে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, ইজ্জান গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়াম উপদেষ্টা এমডি তোফায়েল আহমেদ, ইয়ুথ হাবের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, বিয়াম উপদেষ্টা পাভেল সারওয়ার, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভাষক ড. মারলিও প্রিয়া, হেড অব ডিপার্টমেন্ট শারমিলা লক্ষ্মী, প্রফেসর ড. জিয়াউল করিম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..