× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ইফতার  মাহফিলের আয়োজন করা হয়।

কুমিরা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জামালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ওয়ার্ড সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, ইউনিয়ন কৃষক পার্টির সভাপতি সবীর হোসেন, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, যদি কোনো সরকার ইসলামের উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখে থাকে তা হলে আমি বলব সেটা জাতীয় পার্টির সরকার। একমাত্র জাতীয় পার্টি গরীব, দূঃখী মেহনতী মানুষের এবং ইসলামের উন্নয়ন ত্বরান্বিত করেছিল এবং আজকের দিনেও তা অব্যাহত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..