× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

কুনিও হত্যা মামলায় পুলিশের তদন্তের সক্ষমতা নিয়ে সংশয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: জাপানি নাগরিক কুনিও হোসির হত্যা মামলা নতুন মোড় নেয়ায় পুলিশের তদন্তের সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রংপুর বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, জেএমবি’র এক সদস্য আদালতে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ অবস্থায় গ্রেফতার হওয়া বিএনপি’র নেতাদের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের এ মামলায় জড়ানো হয়েছে। তবে পাবলিক প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক পরিচয় নয়, ঘটনার সাথে সম্পৃক্ততাই এখানে মুখ্য।

গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার পর থেকেই সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে এ হত্যাকাণ্ডের সাথে বিএনপি-জামায়াতের সম্পৃক্তরা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রংপুর মহানগর বিএনপি’র সদস্য রাশেদুন্নবী বিপ্লব, মহানগর যুব দলের রাজীব হাসানসহ তিন জনকে গ্রেফতার করা হয়।

কিন্তু ঘটনার দু’মাস পর এসে পুলিশের দাবি, সম্প্রতি গ্রেফতার হওয়া জেএমবির কমান্ডার মাসুদ রানা কুনিও হত্যার সাথে নিজের সম্পৃক্ততা নিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। এতে দেখা দিয়েছে সংশয়।

এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে বলে বরাবরই দাবি করছেন বিবাদী পক্ষের আইনজীবী আফতাব উদ্দিন।

তবে তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত মূল হোতাদের নাম বেরিয়ে আসবে বলে জানান রংপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক।

কুনিও হোসি ছাড়াও জেএমবি’র এ সদস্যরা মাজার খাদেম রহমত আলীকে হত্যা ও বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টা চালায় বলে আদালতে জবানবন্দি দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..