মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা শুক্রবার বিকেলে কুতুবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাষ্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন ও মুজিনগর থানা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মিসকিন আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুতুবপুর ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম, আহসান হাবীব, স্বেচ্ছাসেবক লীগ নেতা সদর আলী, সোহরাব হোসেন, কাউছার আলী, হযরত আলী প্রমুখ।