× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁ গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
কুখ্যাত ডাকাত সর্দার

সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার পলাতক আসামী বাবুল খাঁ (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ আগস্ট মঙ্গলবার ভোরে উপজেলার বৈরাগীরগাঁও গ্রামে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ডাকাত সর্দার বাবুল খাঁ (৪৫) বৈরাগীরগাঁও গ্রামের আসন খার ছেলে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..